সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত দুই তরুণ


নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের কামারখন্দে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন।

রোববার (২০ অক্টোবর) রাতে উপজেলার চৌবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের হাসানের ছেলে খালিদ (১৮) ও শফিকের ছেলে সোহাগ হোসাইন (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে মোটরসাইকেলটি বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিল। এসময় চৌবাড়ি মোড়ের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা দুজনের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান  এ তথ্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আর একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…