সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিপেটা, আটক অর্ধশতাধিক


নিউজ ডেস্ক

পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়েছিলেন ফল বাতিলের দাবি করা এবারের এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা।

পরে তাদের লাঠিপেটা করে ছাত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এরপর তারা যে যার মতো পালিয়ে যান। তবে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ থাকায় তারা সচিবালয়ের বাইরে যেতে পারেননি।

এরপর সেনাবাহিনী ও পুলিশ সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করে। বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের মধ্যে দুটি প্রিজন ভ্যান প্রবেশ করে সেখানে আটক শিক্ষার্থীদের তোলা হয়।

এইচএসসির ফল বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে ঢুকে পড়েন। সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন, এ ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়। ৬ নম্বর ভবনের সামনে সেখানে বসে তারা ফল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে।

বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে শিক্ষার্থীদের লাঠিপেটা করে। এতে শিক্ষার্থীরা মুক্তাঙ্গনের দিকের গেটের দিকে ছুটে যান। কিন্তু গেট বন্ধ থাকায় তারা বের হতে পারেননি। তারা এদিক-সেদিক ছুটে যান। সেনাবাহিনী ও পুলিশ তাদের পিছু পিছু ধাওয়া করে অনেককে আটক করে ফেলে।

শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়ার পর সচিবালয়ের সবগুলো প্রবেশ এবং বের হওয়ার গেট বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…