সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পঙ্গু হাসপাতালের ভেতরে গুলি, অস্ত্রসহ আটক ১


নিউজ ডেস্ক

রাজধানীর পঙ্গু হাসপাতালের ভেতরে ঢুকে গুলির ঘটনায় রুবেল (৩৬) নামে এক আউটসোর্সিং কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলি করে পালিয়ে যাওয়ার সময় বিদেশি পিস্তলসহ রনি শেখ রুবেল (২৮) নামে একজনকে আটক করেছেন আনসার সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুবেলকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হাসপাতালে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি উপস্থিত রয়েছে।

পঙ্গু হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রব জানান, পঙ্গু হাসপাতালের ভেতরে প্রশাসনিক ব্লকের নিচে এক যুবক পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যাওয়ার সময়ে জনতা ধরে আমাদের হাতে তুলে দেন। পরে আমরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে পিস্তলসহ আটক করে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘পঙ্গু হাসপাতালে গুলির ঘটনা বিস্তারিত জানতে আমরা কাজ করছি। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে তিনি হাসপাতালের ভেতর এসে এই গুলি করেছেন তা জানার চেষ্টা চলছে।

’হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ বলেন, ‘দুপুর ১টার দিকে হঠাৎ প্রশাসনিক ব্লকের নিচে গুলির শব্দ পাই। শব্দ পেয়ে আমরা দৌড়ে যেতেই অস্ত্রসহ দুজন হাসপাতালের বাইরে বের হয়ে যায়। এ সময় একজন পালিয়ে গেলেও জনতার সহায়তায় বিদেশি অস্ত্রসহ রনি শেখ রুবেল নামে একজনকে আটক করি। হাসপাতালের একজন দৈনিক মজুরির ভিত্তিতে কর্মচারী রুবেল গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…