সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আশুলিয়ায় সংঘর্ষে গুলিবিদ্ধ চম্পা মারা গেছেন


নিউজ ডেস্ক

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত চম্পা খাতুন (২২) মারা গেছেন।

রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢঅমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত চম্পার বোন শম্পা বলেন, আমার বোন আশুলিয়ার নরসিংহপুর এলাকার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের সেলাইমেশিন অপারেটর হিসেবে কাজ করতো। চার মাস ধরে তাদের বেতন হয় না। বকেয়া বেতনের দাবিতে গত ২৩ অক্টোবর আন্দোলন করতে গেলে পুলিশ গুলি করে। তার পেটে ও বাম হাতে গুলি লাগে।

তিনি আরও বলেন, প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার আজ মৃত্যু হয়।

শম্পা জানান, তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার আহম্মদপুর গ্রামে। বাবার নাম চান্দু মিয়া। সাভারের আশুলিয়ায় ভাড়া থাকতেন তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…