সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পপুলারসহ তিন হাসপাতালকে জরিমানা


নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের বেলকুচিতে তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে উপজেলার চালা এলাকার ঢাকা জেনারেল হাসপাতালকে এক লাখ, বেলকুচি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষায় অতিরিক্ত ফি, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা ও প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের জরিমানা করা হয়েছে।

এ সময় সিরাজগঞ্জ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, বেলকুচি আর্মি ক্যাম্প কমান্ডার আব্দুর কাইয়ুম ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…