সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোপালগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো মামা-ভাগনের


নিউজ ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামা-ভাগনে দ্বীন ইসলাম (২৫) ও মো. হোসাইন (১০) দুজনই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার বলেন, স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মুহাম্মদ দ্বীন ইসলাম (২৫) ও তার আপন ভাগনে মো. হোসাইন (১০) নামের দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…