সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ট্রেনে কেটে দুই পা হারালেন এক যুবক


নিউজ ডেস্ক

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কেটে দুই পা হারালেন মিজানুর রহমান (৩৫) নামে এক যুবক।

বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে সান্টিং ট্রেনে (ট্রেনের বগি সরানোর) সময় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ভাসান বুকগ্রামের নূরবক্স হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী গৌতম কুমার জানান, সকাল থেকে স্টেশনের আশপাশে হাঁটাহাঁটি করতে দেখা যায় মিজানুরকে। স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের অদূরে ট্রেন সান্টিংয়ের সময় হঠাৎ করে সে ট্রেনের সামনে পড়ে গেলে হাঁটুর নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস সদস্যরা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় জানান, জাতীয় পরিচয়পত্র না থাকায় তাকে কেউ কোনো কাজ দিতে চায় না। এতে পরিবার ও স্বজনদের কাছে ব্যাপক অবহেলিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। রেললাইন পার হওয়ার সময় ট্রেনে তার পা কাটা পড়ে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক মোছা. তাসনিম তামান্না বলেন, ট্রেনে কেটে পা হারানো রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়ছে। তবে কোনো অভিভাবক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ঘটনার বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…