সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শ্বশুরকে কুপিয়ে আহত করায় গণপিটুনিতে জামাই নিহত


নিউজ ডেস্ক

দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের মারধরে শ্বশুর বিজয় শীল (৭৫) আহত হন। এ ঘটনায় পরে গণপিটুনিতে নিহত হয়েছেন জামাই।

নিহতের নাম সর্ধেন শীল (৪৫)। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেউধা গ্রামের গুরুদেব শীলের ছেলে।

আহত বিজয় শীল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (৫ নভেম্বর) বীরগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের নাপিতপাড়ায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে ২৫ দিন আগে সর্ধেন শীল তার স্ত্রীকে নির্যাতন করেন। এতে তার স্ত্রী বীরগঞ্জে বাবার বাড়ি চলে যান।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সর্ধেন শীল তার শ্বশুর বাড়ি এসে দরজায় ডাক দেন। এসময় মেয়েকে কেন মারধর করেছেন জানতে চাইলে জামাই-শ্বশুরের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে সর্ধেন শীল তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে শ্বশুরকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। এসময় শ্বশুরের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সর্ধেন শীলকে আটক করে গণধোলাই দেন। আহত অবস্থায় সর্ধেন শীলকে বীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…