সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

তিন হাজার মণ পাটের সঙ্গে পুড়ল মরিচ সয়াবিন সরিষা


নিউজ ডেস্ক

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাশের জঙ্গল বাজারে পাটের গুদামে আগুন লেগে তিন হাজার মণ পাট পুড়ে গেছে। আগুন আশপাশের প্রায় ১৫টি গোডাউনে ছড়িয়ে পড়লে পাটের পাশাপাশি মরিচ, সয়াবিন, সরিষার গুদাম পুড়ে যায়।

বৃহস্পতিবার উপজেলার দাশের জঙ্গল বাজারের কাটপট্টি গলিতে নুরুল আমিন রাড়ির ভাড়া দেওয়া পাটের গুদামে এ ক্ষয়ক্ষতি হয়। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আবুবক্কর ডাকুয়ার পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও আড়াই ঘণ্টা সময় লাগে।

গুদামঘরের মালিক আবুবক্কর ডাকুয়াসহ মকবুল ঢালী, রিপন বেপারী, আবদুল রাড়ী, ফারুক বয়াতি, দ্বীন ইসলাম মোতালেব, শামচুসহ বলেন, সব মিলিয়ে আমাদের ১৫টি গুদামে ৩ হাজার মণ পাট ছিল। এর মধ্যে প্রায় ২ হাজার ৭শ মণ পুড়ে যায় ১ কোটি ৮০ লাখ টাকা এবং দেড় হাজার মণ সরিষা, মরিচ, সয়াবিন পুড়ে ছাই হয়ে গেছে; যার মূল্য ৭০ লাখ টাকা সবকিছু। দুপুরে কিভাবে আগুন লাগে জানি না।

গোসাইরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মিল্টন জানান, দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে।

ঘটনাস্থল পরিদর্শন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দাশের জঙ্গল বাজার জেলার মধ্যে একটি বড় বাজার। এখানে ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…