সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাতিল হচ্ছে শেখ পরিবারের নামে থাকা সব পুরস্কার


নিউজ ডেস্ক

আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে জাতীয় ও আন্তর্জাতিক ছয়টি পুরস্কার চালু করা হয়। এসব পুরস্কারের কার্যক্রম এখন বন্ধ। এরই মধ্যে কিছু পুরস্কার বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কোনো কোনোটি বাতিল করার প্রক্রিয়া চলমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

তথ্যমতে, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পুরস্কার, বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক, শেখ রাসেল পদক, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার বাতিল বা নাম পরিবর্তন হচ্ছে। কর্মকর্তারা আরও জানান, গুরুত্ব বিবেচনায় দু-একটি পুরস্কার থাকতে পারে, সেক্ষেত্রে নামের সঙ্গে সঙ্গে পাল্টে যেতে পারে পুরস্কারের ধরন।

এর আগে, শেখ হাসিনা ও তার পরিবারের নামে নামকরণ করা বিভিন্ন সরকারি স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। আরও কিছু নাম পরিবর্তন করা হতে পারে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…