সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কুমিল্লায় ৬০ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ


নিউজ ডেস্ক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।

গত ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর এ চারদিনে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে এসব মাদক ও অবৈধ মালামাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে তারা। গত (৬-৯) নভেম্বর বিজিবি তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে হুইস্কি ২৪৬ বোতল, গাঁজা ৪৩.৫ কেজি, ইস্কফ সিরাপ ৪৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭২ পিস, বাজি ১৪৪০ পিস, কসমেটিক্স সামগ্রী ৬৭৯৮ পিস, ভাসমল মলম ২৭০ পিস, গ্রেইপ ওয়াটার ১৬০ বোতল, গ্যাসোলিন জেনারেটর মেশিন ১ টি, বাংলাদেশি রাবার পাত ৪৫ পিস, বাংলাদেশি অটোরিক্সা ২ টি, বাংলাদেশ সিএনজি ১টি, বাংলাদেশি মশার কয়েল ৩৬৫০ পিস এবং বাংলাদেশি প্রাইভেট গাড়ি ১ টি।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…