সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হাজতখানা থেকে পালানোর একঘণ্টার মধ্যে গ্রেফতার আসামি


নিউজ ডেস্ক

শরীয়তপুরে কোর্টের হাজতখানার ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়া আসামি রাজু মালকে একঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আটং এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে দুপুর ৩টার দিকে হাজতখানার ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যান তিনি।

গ্রেফতার রাজু মাল (২৬) ডামুড্যা উপজেলার মাসুদপট্টি এলাকার মোকলেছুর রহমানের ছেলে। তাকে চুরির মামলায় গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, সকালে রাজু মালকে রিমান্ড শুনানির জন্য আদালতে আনা হয়। তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শুনানি শেষে কোর্টের হাজতখানায় রাখা হলে দুপুর ৩টার দিকে ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে একঘণ্টা পর তাকে গ্রেফতার করা হয়।

এব্যাপারে জেলার সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, হাজতে থাকাকালে সুকৌশলে পালানোর একঘণ্টার মধ্যে তাকে পুনরায় আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…