সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বাকেরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন


নিউজ ডেস্ক

বরিশালের বাকেরগঞ্জে স্বামীর হাতে সাবিন বেগম (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সাবিনা বেগম উপজেলার কলসকাঠী ইউনিয়নের কোচনগর গ্রামের সৌয়দ বাছেদের স্ত্রী।

১০ নভেম্বর( রবিবার) রাত ৯ টায় পারিবারিক কলহের জের ধরে বাছেদ তার স্ত্রী সাবিনাকে মারধর করে। স্বামীর মার ধরে স্ত্রী সাবিনার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পিতা জামাল হাওলাদার। স্থানীয় লোকজন সাবিনার মৃত্যুর সংবাদ বাকেরগঞ্জ থানা পুলিশকে জানালে রাত ৩ টায় সাবিনাকে তার স্বামীর ঘরের মধ্যে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত সাবিনার মা সকালের সময়কে জানান, গত রাত ৯ টায় আমার মেয়ে সাবিনার সাথে আমার শেষ কথা হয়। তখন মোবাইল ফোনে আমার মেয়ে কান্না জড়িত কন্ঠে কথা বলে তার কথা গুলো তখন ঠিক বোঝা যায়নি। তবে ঘরের মধ্যে চিল্লাচিল্লির অনেক কথা শুনা যায়। এরপর সকাল বেলা থানা থেকে ফোন আসে। থানায় এসে দেখি আমার মেয়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার এসআই সবিতা জানান, স্থানীয় লোকজন খবর দিলে রাত্র ৩ টায় আমরা সাবিনার স্বামীর ঘর থেকে মরদেহ উদ্ধার করি। এ সময় বাড়ির লোকজন বলে ঘরের খুটির সাথে শিকলে গলা ফাঁস দিয়ে দিয়ে সাবিনা আত্মহত্যা করছে। তবে মরদেহ শিকলের সাথে ঝুলন্ত পাওয়া যায়নি। তবে নিহত সাবিনার গলায় আঘাতের দাগ রয়েছে।

নিহত সাবিনা বেগম ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের জামাল হাওলাদারের মেয়ে। গত পাঁচ বছর আগে পারিবারিকভাবে কলসকাঠি ইউনিয়নের সৈয়দ বাসেদের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই বাসেদ শ্বশুরবাড়ি থেকে নগর দেড় লক্ষ টাকা সহ একটি অটোরিকশা যৌতুক হিসেবে গ্রহণ করেন। বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্ত্রীর সাবিনার উপর নির্যাতন করে আসছিলেন বাসেদ।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত সাবিনার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত নিশ্চিত বলা যায় না সাবিনা খুন হয়েছেন না আত্মহত্যা করেছেন। সাবিনার পরিবার মামলা দায়ের করলে আমরা মামলা গ্রহণ করবো।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…