সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বান্দরবানে ৮১ রোহিঙ্গা আটক


নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদম-মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশকালে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে ৩১ জন শিশু বাকি ৫০ জন প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকটি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অনুপ্রবেশকালে তাদের আটক করে। অনুপ্রবেশকারীদের আটক করা গেলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে সহায়তাকারী দালাল চক্র।

মো. শফি উল্লাহ নামের এক রোহিঙ্গা নাগরিক বলেন, ৮ লাখ টাকা নিয়ে দালাল চক্রের সদস্যরা রাতের আঁধারে আলীকদমে কয়েকটি সীমান্ত দিয়ে আমাদের পাঠিয়েছে। দালালরা টাকা নেওয়ার পর বাস টার্মিনাল থেকে গাড়ি দিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর সময় আমাদের আটক করা হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, আটককৃত ৮১ রোহিঙ্গাদের পুশব্যাক করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব বলেন, সকালে ৩টি পৃথক অভিযানে এসব রোহিঙ্গা নাগরিক আটক করা হয়। তাদের মিয়ানমারে পুশব্যাক করার প্রক্রিয়া চলমান। এজন্য তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…