সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঝিনাইদহে মেছো বাঘ পিটিয়ে হত্যা


নিউজ ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের কলেজছাত্র মো. আসমাউল জানান, গ্রামের কালু নামের এক কৃষকের গোয়ালে ঢুকে সোমবার মেছো বাঘটি দুটি ছাগল মেরে ফেলে। সকালে মৃত অবস্থায় দেখার পর তারা বুঝতে পারে মেছো বাঘ ছাগল দুটি মেরে ফেলেছে। মঙ্গলবার রাতে আবার এসে মুরগির ঘরে প্রবেশ করে মেছো বাঘটি। এসময় বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করলে ঘরের পাশে রাখা একটি জালে আটকা পড়ে বাঘটি। পরে গ্রামবাসী মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করে।

এ ব্যাপারে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য বলেন, যেহেতু বাঘটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এখন তো কিছু করার নেই। জীবিত থাকলে আমরা উদ্ধার করতে পারতাম। বন্যপ্রাণী হত্যা না করার জন্য গ্রামবাসীকে অনুরোধ জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…