সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা


নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ফরিদপুরে সবুজ (২৫) নামে এক যুবককে নির্মমভাবে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত সবুজ আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের ফকিরপাড়ার গরু ব্যবসায়ী জয়নালের ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতের যেকোনো এক সময় আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটির নাম সবুজ। মোটরসাইকেলেরসহ তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টির তদন্ত কাজ শুরু করেছি।

বেলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামীম রেজা বলেন, ঘটনাটি আমার ওয়ার্ডের মধ্যেই ঘটেছে। সকালে স্থানীয় লোকজন দেখে পুলিশ ও আমাকে জানায়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মোটরসাইকেলসহ সবুজকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলের নিচে মরদেহ চাপা দেওয়া ছিল।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, আলমডাঙ্গার মেহেগুনি বাগানে একজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। তদন্ত কাজ চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…