সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাটোরে প্রধান শিক্ষকের বিচার দাবিতে সড়ক অবরোধ


নিউজ ডেস্ক

যৌন হয়রানির অভিযোগে নাটোরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধার অপসারণ ও বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার নাটোর ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অবরোধকারীরা জানান, হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধা দীর্ঘদিন ধরে ক্লাসরুমে এবং শিক্ষকদের রুমে নিয়ে শিশুদের যৌন হয়রানি করে আসছেন। বিষয়টি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানায়। এরই পরিপ্রেক্ষিতে অভিভাবক এবং শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

এসময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে যায়। প্রধান শিক্ষক অহিদ মৃধাকে আটকের পর সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এলাকাবাসী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ করেছে। আমরা সেগুলো খতিয়ে দেখবো। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…