সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র-অর্ধগলিত লাশ উদ্ধার


নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর বিবস্ত্র ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারি মাঠ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে হাজরাহাটি-বোয়ালমারি মাঠে পানের বরজে কাজ করতে আসে শ্রমিকরা। এ সময় একটি পান বরজের পাশে নারীর বিবস্ত্র ও অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে জানায় তারা। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনার পরপরই চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সিআইডির ক্রাইমসিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়েছি। প্রাথমিকভাবে লাশ দেখে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…