সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গফরগাঁওয়ে জনতার হাতে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক


নিউজ ডেস্ক

ময়মনসিংহের গফরগাঁওয়ে তুষার মিয়া (৪২) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ বাজারে ব্যবসায়ীদের দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে পলিথিন উদ্ধার অভিযানের সময় তাকে আটক করা হয়।

অভিযুক্ত ভুয়া ম্যাজিস্ট্রেট তুষার কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মধ্যবাজার রথপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো: শহিদুল ইসলাম জানান, তুষার মিয়া নিজেকে স্বাস্থ্য অধিদফতরের ম্যাজিস্ট্রেট পরিচয়ে শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী বুলু মিয়া ও ফোরকান আলী দোকানে অবৈধ পলিথিন উদ্ধারে অভিযান চালায়। এ সময় তার কথাবার্তা সন্দেহ হলে স্থানীয় জনতা তাকে চ্যালেঞ্জ করে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ‘জনতার হাতে আটক স্বাস্থ্য অধিদফতরের লোক পরিচয়দানকারী তুষার মিয়া ভুয়া। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…