সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, দুই ছাত্রলীগ নেতা আটক


নিউজ ডেস্ক

সিলেটে মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিলের নেতৃত্বকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে র‌্যাব। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে আটক করা হয় তাকে। এ সময় তার সহযোগীকেও আটক করেছে র‌্যাব।

সোমবার রাতেই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

আটকরা হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এয়ারপোর্ট থানার সহসভাপতি ও বিমানবন্দর আবাসিক এলাকার আয়েশ উদ্দিনের ছেলে রাকিবুল হাসান নিরব (২৫) ও তার সহযোগী এয়ারপোর্ট কাকুয়ারপাড় এলাকার পরিমল দেবনাথের ছেলে মিঠুন দেবনাথ। মিঠুন এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক।


মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, দুই ছাত্রলীগ নেতা আটকএর আগে সোমবার (১৮ নভেম্বর) সকালে মুখে মাস্ক পরে ‘জয় বাংলা’ মিছিল করেন কিছু যুবক। নগরীর দরগা গেইট এলাকায় এই মিছিল বের করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, আটক দুইজনের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আটকের পর তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…