সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে চার পোশাকশ্রমিক নিহত, আহত অন্তত ২০


নিউজ ডেস্ক

ঢাকার ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ শ্রমিক।

বুধবার (২০ নভেম্বর) রাতে ধামরাইয়ের কাওয়ালীপাড়া-কালামপুর সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইলের একটি শ্রমিকবাহী বাস খাগুর্তা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন নারী ও একজন পুরুষ শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ২০ জন।

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…