সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত


নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার বোয়ালিয়াতে এই দুর্ঘটনা ঘটে।

বিষয় নিশ্চিত করেছেন হাটি কুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ। নিহতরা হলেন উল্লাপাড়ার মাটিকাটা পাঙ্গাসীর মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং শাহজাদপুরের রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামে ছেলে নাইমুর রহমান (২২)।

হাটি কুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে পাবনা থেকে ঢাকাগামী একটি বাস পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়াতে পৌঁছে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক মারা যান ও সঙ্গে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে ওই আরোহী মারা যান।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…