সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সংবিধান সংস্কার কমিশনে যেসব প্রস্তাবনা দিলো বিএনপি


নিউজ ডেস্ক

সংবিধান সংস্কার কমিশনের কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরেছে বিএনপি। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কার্যালয়ে তার কাছে এই প্রস্তাবনা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ।

এ সময় আলী রিয়াজের সঙ্গে পৌনে এক ঘণ্টার মতো বৈঠক করেন সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা প্রস্তাবনার মূল অংশে রাজনৈতিক ক্যারেক্টার (রাজনৈতিক চরিত্র) পরিবর্তন করার বিষয়ে প্রস্তাব করেছি।

তিনি বলেন, জনগণের যে আকাঙ্ক্ষা এবং জুলাই-আগস্টের শহীদের রক্তের অঙ্গীকার, তার চেতনা মাথায় রেখে ভবিষ্যতে যেন একনায়কতন্ত্রের সৃষ্টি না হয় সেই প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি।

সালাউদ্দিন বলেন, আমরা প্রস্তাবনার মধ্যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, বলেছি পরপর দুবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। পার্লামেন্টে উচ্চকক্ষের কথা বলেছি।

তিনি বলেন, নতুন করে উপ-প্রধানমন্ত্রী প্রস্তাব করেছি এবং জুডিসিয়ালের ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি।সালাউদ্দিন আরও বলেন, আইন বিভাগ, বিচার বিভাগসহ সব জায়গা প্রস্তাবনা দিয়েছি, যেন রাষ্ট্রে ভারসাম্য সৃষ্টি হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…