সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

হিলি দিয়ে আসছে পেঁয়াজ, বন্ধ আলু


নিউজ ডেস্ক

নতুন করে আলু রপ্তানিতে স্লট বুকিং না পাওয়ায় সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের আমদানি। সবশেষ রোববার (১ ডিসেম্বর) ১৪টি ট্রাকে ৪০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি বলেন, দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে গত সপ্তাহে আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এরপর কয়েক দফায় বৈঠক শেষে আগের বুকিং করা আলু দিতে সম্মতি পাওয়া যায়। ফলে গত মঙ্গলবার থেকে আলু আমদানি শুরু হয়। তবে আগের স্লট বুকিংয়ের আলু শেষ হওয়ায় আজ সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। গত চার দিনে আগের স্লট বুকিংয়ের আলু এসেছে পাঁচ হাজার ৩০০ মেট্রিক টন।

এদিকে রোববার বন্দরে আমদানি করা ভারতীয় আলু বিক্রি হয়েছে ৬১-৬২ টাকা কেজি দরে। শনিবার (৩০ নভেম্বর) বিক্রি হয় ৬০-৬১ টাকা। আজ সকালে হিলি খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৬৮-৭১ টাকা কেজি।

জানতে চাইলে ভারতীয় আলু আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, নতুন করে আলু আমদানিতে স্লট বরাদ্দ বন্ধ রেখেছে ভারত। ফলে আজ সকাল থেকে ভারতীয় আলু আমদানি বন্ধ রয়েছে। নতুন করে স্লট বুকিংয় কার্যক্রম চালু না করা পর্যন্ত আলু আমদানি বন্ধ থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…