রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মসজিদের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন


নিউজ ডেস্ক

রাজধানীর বকশীবাজার জামে মসজিদের জায়গা দখল এবং খতিব, মসজিদ কমিটির সদস্যসহ মুসল্লিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লি ও এলাকাবাসী।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এতে এলাকাবাসী, মুসল্লিসহ ঢাকার বিভিন্ন মসজিদের খতিব উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দুইশ বছরের অধিক সময় ধরে বকশীবাজার জামে মসজিদের কার্যক্রম চলমান। আওয়ামী লীগ সরকারের আমলে সিটি করপোরেশন ওই মসজিদ ভেঙে ফেলে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং হাইকোর্টের নির্দেশে সিটি করপোরেশন মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ দেয়। কিন্তু ৫ আগস্টের পর বিএনপির এক নেতা ওই জায়গা দখল করে রেখেছেন। এলাকাবাসী ও মুসল্লিরা প্রতিবাদ করলে তারা খতিবসহ মসজিদ কমিটি ও এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দেন।

বক্তারা আরও বলেন, ৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি নেতা শিপলু ও তার বাহিনী বকশীবাজার জামে মসজিদের জায়গা দখল করেন এবং মসজিদ নির্মাণের জন্য থাকা রড, সিমেন্ট ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যান। আমরা জানি বিএনপি মসজিদ দখল করা কোনো দল নয়। তাহলে বিএনপির পরিচয় দিয়ে যারা এসব কাজ করছে তারা আসলে কারা? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে মসজিদের জায়গা ফেরত দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নির্মাণাধীন মসজিদ কমিটির আহ্বায়ক মো. জামাল নাসির চৌধুরী, মুফতি আনোয়ার হোসেন, মাওলানা বেলায়েত, মুফতি আব্দুর রহমান সাদী, জাহাঙ্গীর আলম, ড. মো. আশফাকুল দুখু প্রমুখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২০ ঘন্টা ৩৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…