রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা


নিউজ ডেস্ক

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে আদালতে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করা হয়। এনামুল হক নামের একজন ব্যবসায়ী আবেদনটি দায়ের করেন।১৬৪ জন ছাড়াও আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে মামলাটিতে।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ।

তিনি বলেন, আদালতে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার একটি আবেদন দায়ের করা হয়েছে। গত ২৬ নভেম্বরের ওই ঘটনায় মামলাটির আবেদন করা হয়েছে। তবে এখনো আদেশ হয়নি।মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৬ নভেম্বর জমি নিবন্ধনের জন্য মামলার বাদী চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অবস্থিত জেলা নিবন্ধন কার্যালয়ে যান।

ওই দিন বিকালে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা ওই ব্যবসায়ীকে মারধর করে। এ সময় আদালত প্রাঙ্গণে থাকা বিভিন্ন গাড়িও ভাঙচুর করেন তারা। মারধরে ব্যবসায়ী এনামুলের শরীরের বিভিন্ন স্থানে জখমসহ হাত ভেঙে যায়।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। অসুস্থ থাকায় এতদিন মামলা করতে পারেননি বলে আবেদনে উল্লেখ করেছেন এনামুল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৯ ঘন্টা ২৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…