রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শ্মশান থেকে হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক

নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তরুণ দাস নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে শহরের বড়হরিশপুর এলাকায় কেন্দ্রীয় মহাশ্মশান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার মৃত কালীপদ চন্দ্র দাসের ছেলে। তিনি ৩-৪ বছর ধরে রাতে শ্মশানে থাকতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে মন্দিরের নিরাপত্তা রক্ষী শ্মশানের ভেতরে প্রবেশ করলে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ দাসের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তিনি শ্মশান কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাত-পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, চুরির কাজে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ১৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…