রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কমেছে আলু-পেঁয়াজের দাম


নিউজ ডেস্ক

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও দেশি আলুর দাম। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৪৫ টাকায় এবং দেশি নতুন জাতের আলু ৩০ টাকা কমে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজের আমদানি বেশি এবং দেশি নতুন আলু বাজারে উঠতে শুরু করাতে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে আলু ও পেঁয়াজ কিনতে আসা আমিনুল ইসলাম বলেন, কয়েকদিনের তুলনায় আলু এবং পেঁয়াজের দাম কমেছে। তবে চাল, তেল, চিনি, বিভিন্ন মসলার দাম কমেনি। বাজার ব্যবস্থা খুব দুর্বল। সাধারণ মানুষের নাগালের বাহিরে গেছে সব কিছু। আমরা সঠিকভাবে সংসার পরিচালনা করতে পারছিনা। সরকারের পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ নেই বললেই চলে।

হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা রায়হান হোসেন বলেন, দেশের বাজারে দেশি আলু এবং ভারত থেকে পেঁয়াজের সরবারহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম। এতে করে আগের থেকে বিক্রিও বেড়েছে। ক্রেতারা তাদের চাহিদা মত পণ্য কিনছেন। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল রোববার ভারতীয় ২০ ট্রাকে ৫৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ১৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…