সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ট্রেনের ঝাঁকুনিতে দরজায় বসে থাকা শিক্ষার্থীর পড়ে গিয়ে মৃত্যু


নিউজ ডেস্ক

ময়মনসিংহে ট্রেনের নিচে কাটা পড়ে আহাদুল ইসলাম শিহাব (১৬) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে সদরের সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহাদুল ইসলাম শিহাব জামালপুর সদরের উত্তর কাচারী এলাকার সোহেল রানার ছেলে। তিনি জামালপুরের আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ময়মনসিংহ স্টেশন থেকে এই ট্রেনে উঠে দরজার জায়গায় বসেন আহাদুল ইসলাম শিহাব। রাত ১১টার দিকে সানকিপাড়া এলাকা পর্যন্ত আসতেই ঝাঁকুনিতে ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান আহাদুল ইসলাম শিহাব।

খাইরুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…