রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারতে সীমান্ত সম্মেলন নিয়ে যা জানালো বিজিবি


নিউজ ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজিবি জানায়, সম্প্রতি কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, চলতি বছর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক সীমান্ত সম্মেলন হচ্ছে না, যা বিজিবির নজরে এসেছে। এমন সংবাদটি অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, গত নভেম্বর মাসে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি ৩ মাস পিছিয়ে আগামী ফেব্রুয়ারি ২০২৫-এ পুনর্নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীই সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…