সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ


নিউজ ডেস্ক

গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় একটি ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন, হৃদয় (২৩), হৃদয় আহমেদ ওরফে স্বাধীন (১৯), খালিদ আবদুল্লাহ (২০) ও আরমান আলী (২১)।

গতকাল শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে টিনসেড গুদামে থাকা বৈদ্যুতিক সুইচবোর্ডে স্পার্কিং হয়। এসময় আগুনের স্ফুলিঙ্গ সুইচ-বোর্ডের পাশে রাখা কেমিক্যালের একটি ড্রামে পড়ে। এতে কেমিক্যালের ড্রামটি বিস্ফোরিত হয়ে টিনের চালাসহ প্রায় ২০০ গজ দূরে সড়কের ওপর পড়ে। এ ঘটনায় কারখানার ৪ কর্মী দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি মডার্ন স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যায়। তারা যাওয়ার আগেই কারখানার কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।

আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…