সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

১৪৫ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ৩


নিউজ ডেস্ক

জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় ট্রাকচালক ও হেলপারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের ডাকপাড়া পি এন জেড ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন শেরপুর পৌরসভার দুর্গাপুর নারায়ণপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মাহমুদুল হাসান লিখন (৩৬), শেরপুরের নকলা উপজেলার উরফা শিমুলতলী গ্রামের আবু তাহেরের ছেলে রাকিব মিয়া (২০) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঝলজ্বলিয়া গ্রামের হারেজ আলীর ছেলে মুস্তাক আহমেদ (২৪)।

জামালপুর ডিবি-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুজ সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…