রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাছ ধরতে নদীতে নেমে প্রাণ গেলো শিশুর


নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ায় পানিতে ডুবে আরবী খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ইসলাম পাড়ায় মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আরবী খাতুন ইসলাম পাড়ার ইমনের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নিহত আরবীর বড় ভাই অনিক এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে বন্ধুদের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যায় আরবী। এসময় হঠাৎ ডুবে যায়। খবর পেয়ে আরবীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, শিশু আরবীকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…