রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ


নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকার পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অস্ত্রধারীরা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে টেকনাফের জাদিমুড়ার পশ্চিম দিকে এই অপহরণের ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন-আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক (৩৩)। তবে বাকি দুজনের নাম এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

তিনি বলেন, বন বিভাগের অধীনে ১৯ জন শ্রমিক পাহাড়ে কাজ করতে গিয়েছিলেন। এ সময় তাদের কিছু অস্ত্রধারী ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানিয়েছেন, অপহরণের শিকার বন বিভাগের ১৯ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং অভিযান পরিচালনা করছেন।

উল্লেখ্য, টেকনাফের পাহাড়ি অঞ্চলগুলোতে অপরাধমূলক কার্যক্রমের ইতিহাস দীর্ঘ। পাহাড়ি এলাকাগুলোতে এমন অপহরণের ঘটনা নতুন নয়। স্থানীয়দের মাঝে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।

অপহৃতদের উদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…