রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

২৪ ঘণ্টা পরও মেরামত কাজ শেষ হয়নি বেইলি সেতুর!


নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার পরও মেরামত কাজ শেষ হয়নি। এতে রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের যাতায়াতের কারণে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে। বিকল্প পথে মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, মাহেন্দ্রসহ ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে ভারি যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা।

স্থানীয় কাঠ ব্যবসায়ী মিন্টু চৌধুরী অভিযোগ করেন, এই ব্রিজটা কখনও সড়ক বিভাগ মনিটরিং করে নাই। যার কারণে ব্রিজটা ভেঙে গেছে। ফলে লংগদু, মেরুং এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছেন।

পথচারী মনির হোসেন জানান, এই ব্রিজের কারণে কাল থেকে চলাচল বন্ধ। কবে ব্রিজ ঠিক হবে তাও জানি না। যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

বেইলি সেতুর মেরামত কাজ শেষ হতে আরও একদিন সময় লাগবে বলে জানিয়েছে খাগড়াছড়ি সড়ক নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান। তিনি বলেন, ব্রিজের পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত কাজ শেষ করা সম্ভব হয়নি। কাজ সম্পন্ন হলে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ১০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…