রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঈশ্বরদীতে মাদক কারবারির শাস্তির দাবিতে মানববন্ধন


নিউজ ডেস্ক

পাবনার ঈশ্বরদীতে মাদক ব্যবসাসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

গতকাল বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়ইচারা গ্রামের স্কুলপাড়া এলাকার বাসিন্দা মোছা. রেখা খাতুন ও তার ছেলে হৃদয় হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক ব্যবসায়ী রেখা খাতুনের বাড়ি ঘেরাও করে স্লোগান দেন।

অভিযুক্ত রেখা খাতুন ওই এলাকার মো. ভাদু প্রামাণিকের মেয়ে।এলাকাবাসী জানান, রেখা খাতুন শুধু মাদক ও যৌন কারবারি নয়, এলাকার যুবকদের নানাভাবে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।


মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, তিন বছর আগে বড়ইচারা গ্রামের স্কুলপাড়া এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন রেখা খাতুন। এখানে বাড়ি করার পর থেকেই তিনি প্রকাশ্যে মাদক ও অসামাজিক কাজ করছেন। তার ছেলে হৃদয় হোসেন বাড়িতে নিয়মিত মাদক সেবন করেন। এলাকার মেয়েদের নানানভাবে ইভটিজিং করেন তিনি। এলাকার লোকজন বিভিন্ন সময় প্রতিবাদ করলে তাদের মামলা ও সন্ত্রাসী দ্বারা হামলার হুমকি দেন।

সলিমপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মিনারুল বিশ্বাস বলেন, আমাদের এই গ্রামটি অত্যন্ত স্বনামধন্য একটি গ্রাম। বহিরাগত এই রেখা খাতুন ও তার পরিবার এখানে বসবাস করার পর থেকে গ্রামের মধ্যে নানারকম অপকর্ম শুরু করেছে। এতে এলাকার যুবকরা খারাপ পথে ধাবিত হচ্ছেন। আমরা এখান থেকে তার উচ্ছেদ ও শাস্তির দাবিতে মানববন্ধন করতে নেমেছি।

অভিযুক্ত রেখা খাতুন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ নিয়ে আসা হয়েছে তা সম্পূর্ণ সঠিক নয়।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ১০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…