রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ডেসটিনির ঐতিহাসিক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বিনিয়োগকারীদের ঢল


মোঃ জমশেদ আলী

দীর্ঘ একযুগ ডেসটিনির কার্যক্রম বন্ধের পর ৫ জানুয়ারী ২৫ তম প্রতিবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে ডেসটিনির কার্যক্রম চালু করলো ডেসটিনির পরিচালক বৃন্দ।

রোববার সকালে ডেসটিনির ঐতিহাসিক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিনিয়োগকারীদের ঢল নেমেছে ঢাকার কাকরাইল আইডিবি ভবনে। দেশের বিভিন্ন জেলা হতে আগত ডেসটিনির বিনিয়োগ কারীদের দাবী ডেসটিনির পরিচালক বৃন্দ তাদের সাথে প্রতারনা করেনি। পরিচালকদের মিথ্যা মামলায় জড়িয়ে অন্যায়ভাবে কারাগারে রেখেছেন। মিথ্যা মামলার প্রত্যাহার চান বিনিয়োগকারীরা এবং পরিচালকদের নিঃশর্ত মুক্তি চান তাঁরা।

ডেসটিনির স্বতন্ত্র বোর্ড পরিচালক ইন্জিনিয়ার আহমেদ মুশফিক আনাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রোগ্রামের উদ্বোধন করেন ডেসটিনির বোর্ড পরিচালক প্রশন্ত ভূষণ বড়ুয়া। পিএসডি অসিম ভূইয়া এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন হাইকোর্ট কর্তৃক নিযুক্ত স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ইকবাল জামাল, বোর্ড পরিচালক সাইফুল আলম রতন,শেয়ার হোল্ডার জি এম গোলাম রব্বানী সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিডিয়া ব্যাক্তিত্ব এম এ আজিজ, সফটওয়্যার ডেভলপার রাজিবুল ইসলাম। বোর্ড পরিচালক সামনুন এহসান শামীম,মাসুদা ইসমত আরা,বিপ্লব বিকাশ শীল,কামরুল হাসান শেয়ার গোল্ডার এর মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম,বোর্ড পরিচালক জাকির হোসেন, ম্যানেজিং কো- অর্ডিনেটর আশরাফুল আমীন।

প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ডায়মন্ড এস এম কামরুজ্জামান খন্দকার, আব্দুল আল মামুন মোস্তাফিজুর রহমান রশিদ,মুন্জুরুল মুরশেদ,সামশুল আলম।

পিএসডি দের মধ্যে বক্তব্য দেন শহিদুল হক বাবু,আসাদুল হক আসাদ, ডেসটিনি সেন্ট্রাল পিএসডি ফোরামের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৩৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…