রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজধানীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৫৭৪ রাউন্ড গুলি


নিউজ ডেস্ক

রাজধানীর ভাষানটেক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার (৫ জানুয়ারি) ভাষানটেক থানার দেওয়ানপাড়া এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে ভাষানটেক এলাকার দেওয়ানপাড়ার বিসমিল্লাহ লেক ভিউ টাওয়ারের খালি প্লটের ভেতর পরিত্যক্ত অবস্থায় অনেকগুলো গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি সিমেন্টের বস্তার ভেতরে ইট দিয়ে ঢাকা পরিত্যক্ত অবস্থায় ৫৭৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর দেখা যায় ১১টি চার্জারে ১০ রাউন্ড করে ৪১০ রাউন্ড গুলি, ১২টি চার্জারে ৯৬ রাউন্ড গুলি, চার্জার ছাড়া ৬৪ রাউন্ড গুলি এবং ভাঙাগুলি ৪ রাউন্ড।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৪১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…