রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জুয়েলারির দোকান থেকে আড়াইশ ভরি সোনা চুরি


নিউজ ডেস্ক

সিলেট নগরীর একটি অভিজাত শপিং মলের সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় নগরীর আল হামরা শপিং সেন্টারে নুরানি জুয়েলারি দোকানে এই ঘটনা ঘটে।

জুয়েলারি দোকানের মালিক মো. জাবেদ চৌধুরী দাবি করছেন, তার দোকান থেকে প্রায় আড়াইশ ভরি সোনা চুরি হয়ে গেছে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় অভিযোগ দেওয়া হয়নি।

আল হামরা শপিং সিটির চতুর্থ তলায় নুরানি জুয়েলারি দোকান। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে দোকানে যান কর্মচারীরা। দোকান খুলে দেখেন কোনো সোনা নেই। ঘটনাটি দ্রুত মার্কেট সমিতি ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মালিক পক্ষের দাবি, শাটারের তালা ভেঙে এসব সোনা চুরি করে নিয়ে যাওয়া হয়। সোনা লুটে নিয়ে যাওয়ার সময় দোকানে নতুন তালা লাগিয়ে দেয় চোরেরা।

দোকানের মালিক মো. জাবেদ চৌধুরী বলেন, দোকানে প্রায় আড়াইশ ভরি সোনা ছিল। এসব সোনার দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা হবে।

তিনি বলেন, দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। ফলে চোর বা চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। যাদের সন্দেহ হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করছে।

জাবেদ চৌধুরী বলেন, এই মার্কেটে এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো। বাইরের কেউ এই কাজ করতে পারবে না। ভেতর থেকে কেউ এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু কে করেছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি রহস্যজনক। দোকান মালিক মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। দোকানের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও মোবাইলের কল লিস্ট ধরে কাজ করা হচ্ছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৪১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…