রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেলো তিন নারী শ্রমিকের


নিউজ ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে নাম পরিচয়হীন গাড়ির ধাক্কায় বাদশা পাইওনিয়ার কোম্পানির ৩ নারী শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার মেয়ে উর্মী আক্তার (২০), নবীগঞ্জ উপজেলার জন্তরি গ্রামের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা বেগম (৩২) এবং বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫)।

মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, নিহত তিন নারী সকালে একটি ব্যাটারিচালিত টমটমে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশার ভেতর নাম পরিচয়হীন একটি গাড়ি তাদের বহন করা টমটমে ধাক্কা দিলে টমটম উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে তিন নারী প্রাণ হারান।

নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালক ও গাড়ি আটক করতে পুলিশ চেষ্টা করছে। ঘটনার পর কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন বলেও জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৩৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…