রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চট্টগ্রামে ৩০০ বস্তা টিএসপি সারসহ ৪ পাচারকারী আটক


নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাচারকালে ৩০০ বস্তা টিএসপি সারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- দিনাজপুরের রবিউল (৩০), সাজ (৩৪), রাকিবুল (৩২) ও চট্টগ্রামের পটিয়ার খলিল (৩২)।

গতকাল শনিবার (১১ জানুয়ারি) উপজেলার বড় দারোগারহাট এলাকার মহাসড়ক থেকে সারগুলো জব্দ করার পর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পাচারে জড়িত চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, একটি ট্রাকে ৩০০ বস্তা সার নিয়ে চারজন ব্যক্তি চট্টগ্রাম থেকে নীলফামারী যাচ্ছিল। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে বড় দারোগারহাট ওজন নির্ণায়ক স্কেল এলাকা থেকে ট্রাকটিকে আটক করে।

পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, সারগুলো নীলফামারী নিয়ে যাচ্ছে। ৩০০ বস্তা সার নিজেদের দাবি করলেও তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাদের গ্রেফতার দেখায় পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চট্টগ্রাম থেকে পাচারকারীরা ৩০০ বস্তা টিএসপি সার পাচারের উদ্দেশে নীলফামারীতে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট স্কেল থেকে গাড়ি ও সারসহ চার যুবককে গ্রেফতার করা হয়।

পাচারকারীরা এই সার কোথায় পেয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানায় পুলিশ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৩৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…