রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অটোরিকশা চালককে খুন করলো ছিনতাইকারী


নিউজ ডেস্ক

চট্টগ্রামে রোববার মাথায় স্কচটেক মোড়ানো এবং হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম আবদুর রহিম বাবুল। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার দেবপাহাড় এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি ব্যাটারিচালিত রিকশা চালাতেন। তার অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করেছে ছিনতাইকারী এমন তথ্য জানিয়েছে পুলিশ।

এর আগে রোববার সকালে নগরীর খুলশী থানার ঝাউতলা সেগুন বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

খুলশী থানার উপ-পরিদর্শক মো. বেলাল খান বলেন, রোববার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করি। পরে আমরা তার স্ত্রীর সন্ধান পাই। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। তার ব্যবসা রয়েছে বলেও শুনেছি।

তিনি বলেন, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে—প্রাথমিকভাবে আমরা এ ধারণা করছি। হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করেছে। হত্যায় জড়িতদের শনাক্তে কাজ করছি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…