রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নারায়ণগঞ্জে দুটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড


নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোদনাইলের বউ বাজার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, শান্তিনগর এলাকায় নূরে আলমের মালিকানাধীন একটি সুতার ফ্যাক্টরিতে প্রথমে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে পাশের আরেকটি প্লাস্টিক কারখানা ধরে যায়। এতে উভয় ফ্যাক্টরির সব পণ্য পুড়ে ছাই হয়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল আল আরেফিন বলেন, আমরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। মোট ছয়টি ইউনিট কাজ করেছে। আগুনের সূত্রপাত আর ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত বলতে পারছি না। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…