রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ৩


নিউজ ডেস্ক

সুন্দরবনের ঘাগরামারী থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করেছেন বনবিভাগ। এ সময় শিকারিদের প্রতিহত করতে ফাঁকা গুলি চালায় বনবিভাগ। 

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বনের ঘাগরামারী এলাকায় অভিযান চালায় বনবিভাগের কর্মকর্তারা। এ সময় ওই এলাকা থেকে ৮-১০জন শিকারিকে ঘিরে ফেলেন তারা। পরে হরিণের মাংস ফেলে বনের গহীনে পালিয়ে যান শিকারির দল।

এদিকে ঘটনাস্থল থেকে শিকারিদের ফেলে যাওয়া ৩০ কেজি মাংস জব্দ করে ফেরার সময় পিছন থেকে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায় তারা। তাদের প্রতিহত করতে এক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েন বনবিভাগ।

বন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ৮/১০জনের এ চোরা শিকারী দলের মধ্যে ৩ জনকে সনাক্ত করা গেছে। তারা হলেন-শহীদুল ইসলাম, রাকিব হাওলাদার ও শফিক হাওলাদার। তাদের বাড়ী বন সংলগ্ন ঢাংমারীর এলাকার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় এই চোরা হরিণ শিকারিদের বিরুদ্ধে বন আইনে খুলনা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…