রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আটক বাংলাদেশি সাবেক সেনা আলিমুর রহমানকে ফেরত দিলো বিএসএফ


নিউজ ডেস্ক

আটকের ২৩ ঘণ্টা পর বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা আলিমুর রহমানকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাত ৭টার দিকে বাংলাদেশি নাগরিক মো. আলিমুল রহমানকে দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়।

বৈঠকে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিম আহমেদ। আর বিএসএফের পক্ষে ছিলেন সিও কমান্ড্যান্ট জি পামেই।

বিএসএফের হাতে আটক আলিমুর রহমান খুলনার বাসিন্দা। তার বাবার নাম ডা. রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি।

জানা গেছে, উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার থেকে ৩০০ গজ ভারতের ভেতরে অনুপ্রবেশ করলে বড় বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা আলিমুল রহমানকে ধরে নিয়ে যান। পরে তাকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করে বিএসএফ।

এরপর সকালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে সাবেক সেনা কর্মকর্তা আলিমুল রহমানকে ফেরত চাওয়া হলে তারা ফেরত দেননি। সবশেষ সন্ধ্যায় আবারও পতাকা বৈঠকে বসে বিজিবি-বিএসএফ। পরে রাত ৭টার দিকে আলিমুরকে বিজিবির হাতে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, সাবেক সেনা কর্মকর্তা আলিমুর রহমানকে ভারতের ৩৮০ পিলার ফরেস্টের পাশে অনুপ্রবেশ করার সময় বিএসএফ আটক করে নিয়ে যায়। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ঠাকুরগাঁও বিজিবির হেফাজত রয়েছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…