রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অস্ত্র ও গুলিসহ ২ ভুয়া পুলিশ আটক


নিউজ ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামাড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১টি বিদেশি চাকু উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকালে ভেড়ামারা-প্রাগপুর রোডের হাওয়াখালি নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক দুই ছিনতাইকারী হলেন- দৌলতপুরের বাহিরমাদী এলাকার গোলাম নবীর ছেলে রজব সরকার, ও একই এলাকার মো. ফজলুল হকের ছেলে দুর্জয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছাগলের বেপারী পাবনা কাশীনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় আসছিলেন। ভেড়ামারার হাওয়া খালি এলাকায় রজব সরকার ও দুর্জয় তাদের পুলিশ পরিচয়ে পথরোধ করে। অবৈধ মাল আছে দাবি করে তারা এ সময় ব্যবসায়ীদেরকে মারধর করে।

এক পর্যায়ে স্থানীয়রা এসে দুইজনকে বেঁধে রাখে। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা এসে রজব সরকারের থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দুর্জয়ের থেকে একটি বিদেশি চাকু উদ্ধার করে। পরে তাদের আটক করা হয়।

ভুক্তভোগী জহুরুল জানান, হাওয়াখালি এলাকায় আমাদেরকে দুজন পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে। এরপর আমাদের পকেট চেক করতে থাকে। এক পর্যায়ে আমরা চিৎকার দিলে, স্থানীয়রা এসে তাদের বেঁধে রাখে। আমরা পালিয়ে আসি।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, বিদেশি অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ১ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…