রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ


নিউজ ডেস্ক

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে শহরের বাগেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারটি একই এলাকার সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়া থাকেন।

আহতরা হলেন, জুয়েল হাওলাদার (৩৫), তার স্ত্রী তানিয়া বেগম (৩০) ও তাদের মেয়ে সোহাগী আক্তার (৯)।

ফায়ার সার্ভিস, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মশার কয়েলের জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে যান তানিয়া বেগম। এ সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে রাতেই গুরুতর অবস্থায় তানিয়াকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপ ফেটে (লিক) যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বিস্ফোরণ বড় আকারে হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৪০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…