রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ


নিউজ ডেস্ক

কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর সীমান্ত থেকে এসব মোবাইল জব্দ করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লার সীমান্তবর্তী নোয়াপুর এলাকা থেকে ১০৯টি বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মোবাইল এবং দুই হাজার ৭০০টি মোবাইলের ডিসপ্লে উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ৭০০ টাকা।

তিনি আরও জানান, এসব মোবাইল ফোন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আনে চোরাকারবারিরা। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। উদ্ধার করা এসব অবৈধ সামগ্রী কাস্টমসে জমা করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৪০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…