রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

এক রশিতে মিললো স্বামী-স্ত্রীর মরদেহ


নিউজ ডেস্ক

সাভারের আশুলিয়ায় এক রশিতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী। তবে তারা কী কারণে আত্মহননের পথ বেছে নিয়েছেন তা জানা যায়নি।

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জামগড়ার কাঁঠালতলা এলাকার আফাজ উদ্দিনের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বরগুনার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও তার স্ত্রী জমাদ্দার বাড়ি গ্রামের শাহ-আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুইজনই পোশাক শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার আফাজ উদ্দিনের ৫তলা ভাড়া বাড়ি থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রায় ৫ মাস আগে ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় ‘দি রোজ ড্রেসেস’ লিমিটেড কারখানায় কাজ করতেন তারা।

বাড়ির মালিক আফাজ উদ্দিন বলেন, শাওন ও হাফিজা প্রায় ৫ মাস আগে বাসা ভাড়া নেন। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল না। কী কারণে তারা আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখানো তাদের কোনো আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৪০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…