সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অ্যাম্বুলেন্সে গাঁজাসহ গ্রেফতার ৪


নিউজ ডেস্ক

রাজধানীর চাঁনখারপুল এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গ্রেফতাররা হলেন- জোহরা বেগম (৩০), মো. ফেরদৌস আকন্দ (৩২), মো. সোহাগ হোসেন মাতব্বর (৩৯) ও শাহাজালাল শেখ (৪০)।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

লালবাগ গোয়েন্দা পুলিশের (ডিবি) বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বুধবার দুপুরে গোপন সংবাদে জানা যায়, কতিপয় ব্যক্তি একটি সাদা রঙের পুরাতন অ্যাম্বুলেন্সে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মাতুয়াইল-বকশিবাজার রাস্তা দিয়ে ঢাকায় প্রবেশ করবে। এমন সংবাদে চাঁনখারপুল সংলগ্ন সেক্রেটারিয়েট রোডে অবস্থান নেয় ডিবির টিম।

বিকেল ৫টা ১০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্সটি এলে সংকেত দিয়ে থামানো হয়। পরে অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেফতার করা হয়।


তিনি বলেন, অবৈধ গাঁজা পরিবহনের অভিযোগে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তালেবুর রহমান বলেন, গ্রেফতাররা দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে কৌশলে অ্যাম্বুলেন্সে করে রোগী সেজে ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে সরবরাহ করে থাকে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…